Surprising Benefits of Exercise

Physical Exercise Is Going To Boost Your Cardiovascular Health.

Keeping Smile!

When someone is rude, keep a smile on your face. When you stay on the right road and keep your joy, you take away their power.

Yoga postures to relieve menstrual cramps

Many women suffer abdominal cramps during their menstrual cycles. At times, the cramps are combined with shooting or burning sensations in the lower abdomen. Nausea is also common during periods in females.

Health Benefits of Running

The health benefits of running include weight loss, a youthful appearance, prevention of muscle and bone loss, growth hormone enhancement, the prevention of stroke, diabetes, and hypertension. It also lowers high cholesterol level, improves blood clotting, boosts the immune system, reduces stress, and enhances mood.

Showing posts with label ভেষজ গুণাগুণ. Show all posts
Showing posts with label ভেষজ গুণাগুণ. Show all posts

Thursday, January 3, 2019

মধুতেই ৭ জটিল সমস্যার সমাধান!!

নানা গুণের মধুর উপকারিতা সম্পর্কে কম বেশি সবাই জানি। গবেষণায় দেখা গেছে, মধু ও দারুচিনির মিশ্রণ স্বাস্থ্যের জন্য খুবই উপকারি।


হৃদরোগ থেকে শুরু করে ওজন কমানো পর্যন্ত প্রায় সব কিছুতেই মধু-দারুচিনির মিশ্রণ অত্যন্ত কার্যকরী। জেনে নিতে পারেন, মধু খেলে যে ৭ জটিল সমস্যা সহজেই সমাধান করতে পারবেন।

১) হৃদরোগঃ হার্ট সুস্থ্য রাখার জন্য দারুচিনি ও মধুর পানির কোনও বিকল্প নেই। প্রতিদিন সকালে এক গ্লাস মধু ও দারুচিনি মিশ্রিত পানি পান করলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এই মিশ্রণ রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রেখে হৃদরোগের সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেবে।

২) কোলেস্টরলঃ এক কাপ চায়ের সঙ্গে দুই টেবিল চামচ মধুর সঙ্গে তিন টেবিল চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে পান করুন। এটি রক্তে কোলেস্টরলের মাত্রা অন্তত ১০ শতাংশ কমেয়ে দেবে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও এই মিশ্রণ অত্যন্ত কার্যকর।

৩) পিত্ত থলিতে সংক্রমণঃ মধু-দারুচিনির মিশ্রণ পিত্ত থলির সংক্রমণ রোধ করতে সক্ষম। মধু দারুচিনিতে অ্যান্টি ব্যাক্টোরিয়াল উপাদান আছে, যা পিত্ত থলিকে বাইরের ব্যাকটেরিয়ার সংক্রমণের হাত থেকে রক্ষা করে।

৪) বাত/আর্থারাইটিস-এর সমস্যাঃ একাধিক সমীক্ষায় দেখা গেছে, মধু দারুচিনির পানি পান করার ফলে খুব অল্প সময়ের মধ্যে বাতের ব্যথা কমে যায়। এক গ্লাস গরম পানিতে দুই টেবিল চামচ মধু আর এক টেবিল চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিন। এই পানি প্রতিদিন নিয়ম করে সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমাতে যাওয়ার আগে পান করুন। কয়েক সপ্তাহের মধ্যে এটি আপনার বাতের ব্যথা কমিয়ে দেবে।

৫) চুল পড়া রোধঃ অলিভ অয়েলের সঙ্গে ১ টেবিল চামচ মধু, ১ চা চামচ দারচিনির গুঁড়া মিশিয়ে পেষ্ট তৈরি করে নিন। এটি চুলের ফাঁকা জায়গায় লাগান (যেখান থেকে চুল পড়ে গেছে সেখানে)। ১৫ মিনিট পর উষ্ণ গরম পানি দিয়ে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এটি নতুন চুল গজাতে সাহায্য করবে।

৬) নিঃশ্বাসে দুর্গন্ধ দূর করতেঃ উষ্ণ গরম পানিতে মধু ও দারচিনি মেশান। প্রতিদিন সকালে এই মিশ্রণ পান করুন। এটি আপনার মুখের দুর্গন্ধ কাটাতে সাহায্য করবে।

৭) ওজন কমাতেঃ শরীরের বাড়তি ওজন কমাতেও মধু দারচিনির জুড়ি মেলা ভার। একাধিক সমীক্ষায় দেখা গেছে, দারচিনি ও মধু খুব দ্রুত চর্বি কমাতে সাহায্য করে। প্রতিদিন দারচিনি গুঁড়ো ও মধু দিয়ে ফোটানো এক গ্লাস পানি খালিপেটে পান করুন। এটি আপনার ওজন কমাতে সাহায্য করবে।

[আপনাদের সুখী জীবন আমাদের কাম্য। ধন্যবাদ।]

Sunday, September 13, 2015

প্রতিদিন একটি আমলকীর ২০টি উপকারিতা!

আমলকী হল আমাদের দেহের জন্য সবচাইতে উপকারি ভেষজের মাঝে একটি। এটি আপনি প্রতিদিনই খেতে পারেন এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। বরং আছে দারুণ সব উপকার।


প্রতিদিন এক গাদা ভিটামিন ট্যাবলেট না খেয়ে খান একটি করে আমলকী। কিংবা আমলকীর আচার। খেতে পারেন আমলকীর মোরব্বা কিংবা আমলকীর পাউডার ব্যবহার করতে পারেন রান্নায়। এই সামান্য আমলকী আপনার দেহের করবে বিস্ময়কর সব উপহার।

কীভাবে জানতে চান?
আসুন জানি প্রতিদিন একটি আমলকী খাওয়ার ২০টি উপকারিতা সম্পর্কে:-

✭ আমলকী চুলের টনিক হিসেবে কাজ করে এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি কেবল চুলের গোড়া মজবুত করে তা নয়, এটি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে।
✭ এটি চুলের খুসকির সমস্যা দূর করে ও পাকা চুল প্রতিরোধ করে।
✭ আমলকীর রস কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করতে পারে। এছাড়াও এটি পেটের গোলযোগ ও বদহজম রুখতে সাহায্য করে।
✭ এক গ্লাস দুধ বা পানির মধ্যে আমলকী গুঁড়ো ও সামান্য চিনি মিশিয়ে দিনে দু'বার খেতে পারেন। এ্যাসিডেটের সমস্যা কম রাখতে সাহায্য করবে।
✭ আধা চূর্ণ শুষ্ক ফল এক গ্লাস পানিতে ভিজিয়ে খেলে হজম সমস্যা কেটে যাবে। খাবারের সঙ্গে আমলকীর আচার হজমে সাহায্য করে।
✭ প্রতিদিন সকালে আমলকীর রসের সঙ্গে মধু মিশে খাওয়া যেতে পারে। এতে ত্বকের কালো দাগ দূর হবে ও ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
✭ আমলকীর রস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। এছড়াও চোখের বিভিন্ন সমস্যা যেমন চোখের প্রদাহ। চোখ চুলকানি বা পানি পড়ার সমস্যা থেকে রেহাই দেয়।
✭ আমলকী চোখ ভাল রাখার জন্য উপকারী। এতে রয়েছে ফাইটো-কেমিক্যালযা চোখের সঙ্গে জড়িও ডিজেনারেশন প্রতিরোধ করতে সাহায্য করে।
✭ এছাড়াও প্রতিদিন আমলকির রস খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় এবং দাঁত শক্ত থাকে।
✭ আমলকীর টক ও তেতো মুখে রুচি ও স্বাদ বাড়ায়। রুচি বৃদ্ধি ও খিদে বাড়ানোর জন্য আমলকী গুঁড়োর সঙ্গে সামান্য মধু ও মাখন মিশিয়ে খাওয়ার আগে খেতে পারেন।
✭ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায়।
✭ কফ, বমি, অনিদ্রা, ব্যথা-বেদনায় আমলকী অনেক উপকারী।
✭ ব্রঙ্কাইটিস ও এ্যাজমার জন্য আমলকীর জুস উপকারী।
✭ শরীর ঠাণ্ডা রাখে, শরীরের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে, পেশী মজবুত করে।
✭ এটি হৃদযন্ত্র, ফুসফুসকে শক্তিশালী করে ও মস্তিষ্কের শক্তিবর্ধন করে। আমলকীর আচার বা মোরব্বা মস্তিষ্ক ও হৃদযন্ত্রের দুর্বলতা দূর করে।
✭ শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট ঝরাতে সাহায্য করে।
✭ লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে তুলে দাঁত ও নখ ভাল রাখে।
✭ এর এ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ফ্রি র্যাডিকালস প্রতিরোধ করতে সাহায্য করে। বুড়িয়ে যাওয়া ও সেল ডিজেনারেশনের অন্যতম কারণ এই ফ্রি র্যাডিকালস।
✭ সর্দি-কাশি, পেটের পীড়া ও রক্তশূন্যতা দূরীকরণে বেশ ভালো কাজ করে।
✭ ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে। কোলেস্টেরল লেভেলেও কম রাখাতে যথেষ্ট সাহায্য করে।

 [আপনাদের সুখী জীবন আমাদের কাম্য। ধন্যবাদ।]

Wednesday, July 15, 2015

সবুজ আপেল খাওয়ার ১০ টি স্বাস্থ্য উপকারিতা!

আপেলের গুনাগুন সম্পর্কে আমরা সবাই জানি। এই সুস্বাদু ফল আমাদের সবারই খেতে কমবেশি ভালো লাগে এবং নারী-পুরুষ সবার জন্যই আপেল খাওয়ার উপকারিতা অনেক বেশি।

ডাক্তারদের মতামত অনুযায়ী প্রতিদিন একটি করে আপেল খেলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না খুব একটা। আপেল সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, লাল ও সবুজ। লাল আপেলের গুণাবলি সম্পর্কে আমরা সবাই জানি। কিন্তু সবুজ আপেলের বিশেষ গুণগুলো সম্পর্কে হয়তো অনেকেরই ধারনা নেই। তাই চলুন আজ জেনে নিই আমাদের দেহের সুস্থতায় সবুজ আপেলের গুনাবলি সম্পর্কে কিছু তথ্য।

সবুজ আপেলে আছে প্রচুর পরিমানে ফাইবারঃ সবুজ আপেলের সবচাইতে গুরুত্বপূর্ণ উপদান হল ফাইবার, যা সবুজ আপেলে আছে প্রচুর পরিমাণে। সবুজ আপেলের এই ফাইবার উপাদান আমাদের পেটের যে কোন সমস্যা রোধ করতে সাহায্য করে ও পরিপাক প্রক্রিয়া সঠিক ভাবে হতে সহায়তা করে।

কোলন ক্যানসার রোধ করেঃ সবুজ আপেলের ফাইবার উপদান আমাদের দেহকে কোলন ক্যানসার রোগ হওয়া থেকে রক্ষা করে।

ক্ষতিকর কোলেস্টেরল নেইঃ সবুজ আপেল আমাদের পেটের সুস্থতায় অনেক সাহায্য করে থাকে। তাছাড়া সবুজ আপেলের মধ্যে কোন ক্ষতিকর কোলেস্টেরল নেই যা আমাদের দেহের জন্য খারাপ। তাই আপনি নিশ্চিন্তে ডায়েট করতে পারেন সবুজ আপেল খেয়ে।

কোলেস্টেরল মাত্রা খুব কমঃ বলাই হয়েছে কে সবুজ আপেলে কোন ক্ষতিকর কোলেস্টেরল নেই এবং যতটুকু আছে তাও মাত্রায় খুব কম। যেহেতু সবুজ আপেলে প্রচুর পরিমানে ফাইবার উপাদান আছে তা দেহের কোলেস্টেরল মাত্রার ভারসাম্য বজায় রাখে।

সহজেই হজম হয়ঃ আপনি খুব ভারী কোন খাবার খেয়েছেন। চিন্তা করছেন হজম হবে কিনা ঠিকমত। কিন্তু চিন্তার কোন কারণ নেই ,আপনি একটি সবুজ আপেল খেয়ে নিন। কারণ সবুজ আপেলে আছে এনজাইম উপাদান যা খুব দ্রুত খাদ্য হজম করতে সাহায্য করে।

লিভার ও নালীর সমস্যা রোধ করেঃ সবুজ আপেল আমাদের দেহের লিভারের যে কোন সমস্যা দূর করে ও পাশাপাশি খাদ্য নালী, পরিপাক নালী ও অন্যান্য নালীর সমস্যা দূর করে।

রোগ প্রতিরোধ করেঃ সবুজ আপেল ডায়রিয়ার সমস্যা রোধ করে ও পাশাপাশি কোষ্ঠকাঠিন্য ও বাতের সমস্যা দূর করে এবং বদ হজমের সমস্যাও দূর করে।

অ্যান্টিঅক্সিডেন্ট সমূহঃ সবুজ আপেলে আছে ফ্লেভনয়েড ও পলিফেনল যা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। আর এই উপদান দুটি আমাদের দেহের DNA এর ক্ষতি রোধ করে এবং ক্যানসারও রোধ করে।

ক্ষুধা নিয়ন্ত্রন করেঃ সবুজ আপেলের জৈব এসিড উপাদান আমাদের ক্ষুধা নিয়ন্ত্রনে রাখে। তাই যদি আপনার বার বার ক্ষুধা লেগে থাকার সমস্যা থেকে থাকে তাহলে সবুজ আপেল খেয়ে ক্ষুধা নিয়ন্ত্রনে রাখতে পারবেন।

দেহে শক্তি বৃদ্ধি করেঃ সবুজ আপেল আমাদের দেহে শক্তি যোগায়। সবুজ আপেলের অন্যতম উপদান কার্বোহাইড্রেট যা আমাদের দেহের জন্য খুব উপকারি। বিশেষ করে যারা খেলাধুলা করেন, কঠোর পরিশ্রম করেন তারা প্রতিদিনের খাদ্য তালিকায় সবুজ আপেল অবশ্যই রাখুন। 

[আপনাদের সুখী জীবন আমাদের কাম্য। ধন্যবাদ।]

Wednesday, March 4, 2015

রসুনের গুনাগুন!

✽  যৌবনের প্রারম্ভ থেকেই যদি কেউ ১/২ চামচ কাচা আমলকির রসের সাথে ১/২ কোয়া রসুন বাটা মিশিয়ে খায়, বার্ধক্য দেরিতে আসে। যৌবনের সজীবতা অনেকদিন বজায় থাকে।


✽  বীর্য পাতলা হলে, অল্প গরম দুধের সাথে ২/১ কোয়া রসুন বেটে নিয়মিত খেতে হবে। এভাবে খেলে যক্ষার প্রতিশেধক হিসেবেও কাজ করে।
✽  অনেক খাওয়া দাওয়ার পর ও শরীর শুকিয়ে যেতে থাকলে ১/২ কোয়া রসুন বেটে এক পোয়া দুধে ফুটিয়ে খেলে ওজন বাড়বে।
✽  বাতের ব্যাথায় গাওয়া ঘি এর সাথে ২/৩ কোয়া রসুন বাটা খেতে হবে। তাছাড়া সরিষার তেলে রসুন ভেজে মালিশ করা যেতে পারে।
✽  অনেকদিন যাবত হাল্কা জ্বর থাকলে ৫/৭ ফোটা রসুনের রসের সাথে এক চামচ ঘি মিশিয়ে খেলে অল্পদিনেই ভালো হয়ে যায় (না হলে অবশ্যি ডাক্তার দেখাবেন)।
✽  দুই বা এক কোয়া রসুন চিবিয়ে খেয়ে একটু গরম দুধ খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, কৃমি দূর হয়, শরীরের জড়তা কাটে। তাছাড়াও চুলকানি ও রাতকানায় উপকার পাওয়া যায়।
✽  কুকুর কামড়ালে অবশ্যি ইঞ্জেকশন নেবেন। পাশাপাশি ২-৫ ফোটা রসুন এর রস অল্প দুধে মিশিয়ে খাবেন।
✽  এমফাইসিমা (এক ধরণের হাপানি যাতে শ্বাস ছাড়তে কষ্ট হয়) এর উপশমের জন্য ৫/৭ ফোটা রসুনের রস ঠান্ডা দুধে মিশিয়ে রোজ খেতে হবে।
✽  বাচ্চার হুপিং কাশিতে পায়ের নিচে ভেসলিন এর প্রলেপ লাগিয়ে ২/৩ কোয়া রসুন বেটে লাগাতে হবে।

[আপনাদের সুখী জীবন আমাদের কাম্য। ধন্যবাদ।]

Monday, February 9, 2015

এলোভেরা বা ঘৃতকুমারীর ভেষজ গুণ!

মানবদেহের জন্য যে ২২টা এমিনো এসিড প্রয়োজন তার ৮টি বিদ্যমান রয়েছে এলোভেরা বা ঘৃতকুমারীর মধ্যে।এছাড়াও ভিটামিন-A, C, E, Folic Acid, Choline, B1, B2, B3 (Niacin), B6, B12 রয়েছে।


এই ঘৃতকুমারীতে আরও রয়ছে ২০ রকমের খনিজ রয়েছে যথাঃ Calcium, Magnesium, Zinc, Chromium, Selenium, Iron, Sodium, Potassium, Copper, Manganese ইত্যাদি।

এলোভেরা/ ঘৃতকুমারীর উপকারীতাঃ

এলোভেরা বা ঘৃতকুমারীর ব্যবহার্য অংশ পাতা এবং পাতার শাঁস। 

★  ওজন কমাতে এলভেরাঃ এলোভেরা বা ঘৃতকুমারীর পাতার ভেতরের শাঁস পানির সাথে ভাল ভাবে নিশিয়ে প্রতিদিন খেলে শরীরের অতিরিক্ত ওজন কমে যাবে।
★  ডায়াবেটিস নিয়ন্ত্রনে সহায়কঃ এলোভেরার জুস ব্লাড সুগার লেভেল ঠিক রাখতে সাহায্য করে, তাই ডায়বেটিক রোগীদের জন্য খুবই প্রয়োজনীয়।
★  পরিপাক তন্ত্রের সুস্থতাঃ পনিয়মিত এলোভেরা বা ঘৃতকুমারীর রস পানে পরিপাক প্রক্রিয়া সহজ হয়। ফলে দেহের পরিপাকতন্ত্র সতেজ থাকে এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। তাছাড়া ডায়েরিয়া সারাতেও ঘৃতকুমারীর রস দারুণ কাজ করে।
★  ক্লান্তি ও অবসাদ দূর করে এবং শক্তিবর্ধকঃ আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় এমন কিছু উপাদান থাকে যা দেহে ক্লান্তি দুর করে ও শান্তি আনে। কিন্তু নিয়মিত ঘৃতকুমারীর রস সেবন শরীরের শক্তি যোগান সহ ওজনকে ঠিক রাখতে সাহায্য করে।
★  রোগ প্রতিরোধকঃ যারা দীর্ঘকাল ফিব্রোমিয়ালজিয়ার মতো সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে ঘৃতকুমারীর রস দারুণ কাজ করে। এটি দেহে সাদা ব্লাড সেল (WBC) গঠন করে যা ভাইরাসের সঙ্গে লড়াই করে।
★  শরীরের দুষিত পদার্থ অপসারনেঃ দেহ থেকে ক্ষতিকর পদার্থ অপসারণে ঘৃতকুমারীর রস একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঔষধির কাজ করে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন চাপে থাকি। এছাড়া চারপাশের দূষিত পরিবেশ এবং বিভিন্ন ফাস্ট ফুড গ্রহণের কারণে নিয়মিত পরিপাকতন্ত্র পরিষ্কার করা দরকার। ঘৃতকুমারীর রস সেবনের ফলে শরীরে বিভিন্ন ভিটামিনের মিশ্রণ ও খনিজ পদার্থ তৈরি হয় যা আমাদেরকে চাপমুক্ত রাখতে এবং শক্তি যোগাতে সাহায্য করে।
★  শরিরের ব্যথা ও প্রদাহ দূর করেঃ ঘৃতকুমারীর রস হাড়ের সন্ধিকে সহজ করে এবং দেহে নতুন কোষ তৈরি করে। এছাড়া হাড় ও মাংশপেশির জোড়া গুলোকে শক্তিশালী করে। সেই সঙ্গে শরীরের বিভিন্ন প্রদাহ প্রশমনেও কাজ করে।
★  চর্ম রোগেঃ একজিমা ঘৃতকুমারী শাঁস প্রতিদিন নিয়ম করে কয়েক সপ্তাহ লাগালে চুলকানি খেকে আরাম পাওয়া যায়৷
★  কোন জায়গা যদি আগুনে পুড়ে যায় তাহলে টাটকা পাতার শাঁস ঐ জায়গায় লাগলে চট্ জলদি আরাম পাওয়া যায়৷ ফলে ফোসকা পড়ে না এবং চামড়ার দাগ হয় না৷
★  ঘৃতকুমারী পাতার রস বিষাক্ত উপাদানের প্রতি বিশেষ ভুমিকা পালন করতে পারে । এ জন্য চেহারা মেচেতার ওপর কিছু ঘৃতকুমারী পাতার রস রেখে দেয়, চেহারার ত্বক নরম হবে এবং কিছু ক্ষতচিহ্ন দেখা যায় না । যদি আপনার মুখের মেচেতা খুব গুরুতর, তাহলে ঘৃতকুমারী পাতার রস পানির সঙ্গে মিশিয়ে খান, প্রতিদিন দু’বার, প্রত্যেকবার ১০ মিলিলিটার, কার্যকরভাবে মেচেতা প্রতিরোধ করা যায়।
★  কোমরে ব্যথা হলে শাঁস অল্প একটু গরম করে মালিশ করলে আরাম পাওয়া যায়।
★  ঘৃতকুমারীর একটি পাতা, মধু এ একটি ছোট শসা ছোট করে মিশিয়ে মাস্ক করে এবং মেচেতার ওপর রেখে দেন, চামড়ার ফুস্কুড়িও প্রতিরোধ করতে পারে।
★  এলোভেরার রস ব্রলের দাগ সারাতে খুবই উপকারী ভুমিকা রাখে। এ্যালোভেরা, বিভিন্ন প্রসাধন সামগ্রীতে ব্যবহার করা হয়। এর কাজ হচ্ছে ত্বকের লাবন্যতা ধরে রাখা ও চুলের পুষ্টি যোগান দেওয়া। 

এছাড়া গরমে প্রশান্তি দেয়া, প্লীহা, যকৃত, কৃমি, বাত সহ বহু রোগ ও খুধামন্দা, বদহজম এবং বারতি মেদ দুর করতে এর তুলনা নেই।

আশা করি এলোভেরা বা ঘৃতকুমারীর গুনাগুন জেনে আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।

[আপনাদের সুখী জীবন আমাদের কাম্য। ধন্যবাদ।]

Monday, December 29, 2014

থানকুনির পাতার গুণাগুণ!

থানকুনির পাতার রয়েছে বগু গুণাগুণ। সামান্য পাতা থেকে এতো উপকার পাওয়া যায় তা আমরা কখনও ভাবতেও পারিনি। আজ থানকুনির পাতার উপকার সম্পর্কে জেনে নিন।



থানকুনির পাতা আমাদের বহুবিধ উপকার করে থাকে। থানকুনির পাতা সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে পেটের অসুখে। হজমে গোলমাল, আমাশয় ইত্যাদি সমস্যায় গ্রামের মানুষ থানকুনির পাতা ভর্তা করে বেটে ভাতের সঙ্গে খেয়ে থাকে। থানকুনির পাতার ঝোল রান্না করে ভাতের সঙ্গেও খাওয়া যায়। শহরের মানুষও এই থানকুনির পাতা ব্যবহার করতে পারেন। কারণ এটি বাজারে হর-হামেশায় কিনতে পাওয়া যায়।

থানকুনির পাতায় কি কি উপকার হয়: 

✬ থানকুনির পাতার ঝোল খুবই পুষ্টিকর একটি খাদ্য।
✬ ভেষজ চিকিৎসকরা বহুবিধ রোগের চিকিৎসায় থানকুনির পাতাকে ব্যবহার করে থাকেন।
✬ থানকুনি লতার রস শারীরিক দুর্বলতা কাটাতে সাহায্য করে।
✬ থানকুনির পাতা স্নায়ুতন্ত্রকে তীক্ষ্ম করে তোলে।
✬ গুরুতর রোগের দীর্ঘদিন সয্যাশায়ী থাকলে চিকিৎসকরা থানকুনির পাতার ভর্তা কিংসা রস পথ্য হিসেবে দিয়ে থাকে।
✬ বাত কিংবা হাতের কব্জি কিংবা পায়ের গোড়ালিতে ব্যথা হলে থানকুনির পাতা বেটে মালিশ করা যায়।
✬ শিশুদের অল্প করে থানকুনির পাতার রস নিয়মিত খাওয়ালে কৌষ্টিকতন্ত্র শক্তিশালি হয়।

তাই থানকুনির পাতাকে ছোট করে না দেখে আপনার ছোটখাট অসুখে ব্যবহার করুন। কারণ এসব ভেষজ ওষুধ পার্শ্ব্রপ্রতিক্রিয়াহীন।


[ আপনাদের সুখী জীবনই আমাদের কাম্য, ধন্যবাদ ]

Saturday, December 13, 2014

যে ৬টি কারণে বাঁধাকপি খাবেন!

বাঁধাকপি একটি সুস্বাদু শীতকালীন সবজি। স্বাদে ও গুণে অতুলনীয় এই সবজিটি অবশ্য এখন বিশেষ পদ্ধতিতে চাষ করার কারণে মোটামুটি সারা বছরই পাওয়া যায়। শীত কালীন বাঁধাকপির স্বাদ তুলনামূলক ভাবে অন্য সময়ের বাঁধাকপির চাইতে বেশি। 


বাঁধাকপি ভাজি আমাদের দেশের ঘরে ঘরে একটি জনপ্রিয় খাবার। এছাড়াও বাঁধাকপি কাঁচা কিংবা রান্না করে খাওয়া যায়। পুষ্টি বিজ্ঞানীদের মতে, প্রতি ১০০ গ্রাম বাঁধাকপিতে রয়েছে ১.৩ গ্রাম প্রোটিন, ৪.৭ গ্রাম শর্করা, ০.০৬ মিলিগ্রাম ভিটামিন বি১, ০.০৫ মিলিগ্রাম ভিটামিন বি২ ও ৬০ মিলিগ্রাম ভিটামিন সি। তাছাড়া প্রতি ১০০ গ্রাম বাঁধাকপিতে ৩১ মিলিগ্রাম ক্যালসিয়াম, ০.৮ মিলিগ্রাম লৌহ, ৬০০ মাক্রোগ্রাম ক্যারোটিন ও ২৬ কিলোক্যালোরী খাদ্যশক্তি থাকে। আসুন জেনে নেয়া যাক কোন ৬টি কারণে বাঁধাকপি খাওয়া উচিত।

প্রচুর ভিটামিন আছেঃ অনেকেই শরীরে ভিটামিনের অভাব দূর করার জন্য নিয়মিত মাল্টি ভিটামিন ট্যাবলেট খান। আপনি কি জানেন নিয়মিত বাঁধাকপি খেলে আপনার আর মাল্টি ভিটামিন খাওয়ার প্রয়োজন হবে না। কারণ বাঁধাকপিতে শরীরের জন্য প্রয়োজনীয় সব ভিটামিনই আছে। বাঁধাকপিতে আছে রিবোফ্লাবিন, প্যান্টোথেনিক এসিড এবং থিয়ামিন ।

হাড় ভালো রাখেঃ বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও কে আছে। ভিটামিন সি হাড়ের বিভিন্ন সমস্যা দূর করে। এছাড়াও বাঁধাকপিতে উপস্থিত ভিটামিন কে হারকে মজবুত রাখে। যারা নিয়মিত বাঁধাকপি খায় তারা বয়স জনিত হাড়ের সমস্যা থেকে রক্ষা পায়।

ওজন কমাতে সহায়ক খাবারঃ বাঁধাকপিতে খুবই সামান্য কোলেস্টেরল ও সম্পৃক্ত চর্বি আছে। এছাড়াও বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ফাইবার আছে। ওজন কমাতে চাইছেন যারা তাদের জন্য নিয়মিত সালাদ খাওয়ার বিকল্প নেই। আর প্রতিদিনের সালাদের রাখুন বাঁধাকপি। সালাদে প্রচুর পরিমাণে বাঁধাকপি থাকলে অতিরিক্ত ক্যালোরি বাড়ে না বললেই চলে। তাই ওজন কমাতে চাইলে নিয়মিত খাবার তালিকায় প্রচুর পরিমাণে বাঁধাকপি রাখুন।

আলসারের সমস্যা কমায়ঃ যারা আলসারের সমস্যায় ভুগছেন তাঁরা নিয়মিত বাঁধাকপি খাওয়ার অভ্যাস করুন। কারণ গবেষণায় দেখা গিয়েছে যে বাঁধাকপি আলসার প্রতিরোধ করে। পাকস্থলির আলসার ও পেপটিক আলসার প্রতিরোধে বাঁধাকপির জুড়ি নেই। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে যে বাঁধাকপির রস আলসারের জন্য সবচেয়ে উপকারী প্রাকৃতিক ওষুধ।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়ঃ বাঁধাকপি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। আপনি যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিজেকে সুস্থ্য রাখতে চান তাহলে প্রতিদিনের খাবার তালিকায় বাঁধাকপি যোগ করুন। গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত বাঁধাকপি খান তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি। বাঁধাকপিতে উপস্থিত ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।

ত্বক ভালো রাখেঃ ত্বক ভালো রাখতে ভিটামিন ই এর জুড়ি নেই। আর বাঁধাকপিতে আছে প্রচুর ভিটামিন ই। বাঁধাকপির ফ্রি র‍্যাডিকেল ফাইটিং প্রোপার্টি আছে যা ত্বকের যে কোনও সমস্যা সমাধান করতে সক্ষম। এছাড়াও নিয়মিত বাঁধাকপি খেলে ত্বকে সহজে বয়সের ছাপ পড়ে না। তাই যারা ত্বক ভালো রাখতে চান তাঁরা বেশি করে বাঁধাকপি খান।

[আপনাদের সুখী জীবন আমাদের কাম্য। ধন্যবাদ।] 

Monday, August 18, 2014

যে কারণে পেঁপে বেশি করে খাবেন!

বিশেষ করে সৌন্দর্য বৃদ্ধি, ত্বকের উজ্জ্বলতার জন্যে পেঁপের কদর সেই অনেকদিন আগে থেকেই। শুধু ত্বকের যত্ন নয়। পেঁপের আরো কত গুণ আছে জেনে অবাক হবেন। আসুন জেনে নিই পেঁপে কেন স্বাস্থ্যকর খাবার।  


✬ ত্বক উজ্জ্বল করেঃ 
আগেই বলা হয়েছে, ত্বকের যত্নে পেঁপের জুড়ি নেই। শুধু পেঁপের মধ্যেই পাপাইন (papain) নামের একটি উপাদান আছে যা ত্বকের মৃত কোষ দূর করে নতুন কোষ তৈরিতে সাহায্য করে। এছাড়া ভিটামিন ‘সি’ এবং ‘ই’ থাকার কারণে এটি ত্বকের জন্যে দারুণ উপকারী। তাই ত্বক উজ্জ্বল রাখতে প্রতিদিন পেঁপে খেতে পারেন।

✬ চোখের জন্যে উপকারীঃ 
ভিটামিন এ, ই, বিটা ক্যারোটিন থাকার কারণে পেঁপে চোখের জন্যে দারুণ পুষ্টিকর। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, পেঁপেতে তিনের অধিক উপাদান আছে যা চোখের ARMD নামক রোগ প্রতিরোধে করতে কার্যকরী ভুমিকা রাখে।

✬ ক্যান্সার রোধেঃ
পেঁপেতে রয়েছে ভিটামিন বি-১৭, সাথে ভিটামিন এ, সি, ই। যা ক্যান্সার কোষের বিরুদ্ধে যুদ্ধ করে। এছাড়াও এতে আরো অনেক উপাদান রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।

✬ বমিবমি ভাব লাঘবে উপকারীঃ 
Nausea একটি শারীরিক উপসর্গ যাতে পাকস্থলির উপরিভাগে ব্যথা অনুভূত হয় এবং এক ধরণের অস্বস্তির সাথে সাথে বমি বমি ভাব হয়। সম্প্রতি দেখা গেছে, এই সমস্যায় পেঁপে দারুণ কার্যকর ভুমিকা পালন করে। কেননা পেঁপেতে কিছু এনজাইম আছে যা পাকস্থলির এসিডের ভারসাম্য সঠিক মাত্রায় রাখে।

✬ ওজন কমাতে সাহায্য করেঃ
পেঁপে শরীরের মেটাবলিজম প্রক্রিয়ায় অংশ নিয়ে ওজন কমাতে সাহায্য করে। এটির মধ্যে থাকা বিভিন্ন এনজাইম শরীরের অতিরিক্ত চর্বি কমিয়ে আনতে সাহায্য করে।

✬ ফুসফুস সুস্থ রাখেঃ 
পেঁপের মধ্যে প্রচুর beta- cryptoxanthin থাকে। একটি মাঝারি সাইজের পেঁপেতে ২,৩১৩mcg পরিমাণ beta- cryptoxanthin পাওয়া যায়। যা ফুসফুসের বিভিন্ন সমস্যার পাশাপাশি ফুসফুসের ক্যান্সার রোধেও সাহায্য করে।

✬ ঠাণ্ডা জ্বর এবং ফ্লু রোধেঃ 
অনেকেই ভাবে ফলের মধ্যে, কমলাতেই বুঝি প্রচুর ভিটামিন ‘সি’ আছে। কিন্তু এই ধারণা ঠিক নয়। শুধু কমলাতেই নয় পেঁপেতেও প্রচুর ভিটামিন ‘সি’ রয়েছে যা ঠাণ্ডা জ্বর এবং ফ্লু রোধ ভাল কাজ করে।


[ আপনাদের সুখী জীবনই আমাদের কাম্য, ধন্যবাদ ]

Saturday, July 12, 2014

কাঠালের বীচির অজানা গুনঃ

কাঠালের বীচি এদেশের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। এটি আলুর রিপ্লেসমেন্ট হিসেবে মুরগী/গরুর মাংসের তরকারী, শুটকী বা মিক্সড সব্জী/নিরামিষে ব্যবহৃত হয় এমনকি ঠিক আলুর চপের মতো করে চপ ও বানানো যায়। এছাড়া শুধুমাত্র কাঠালের বীচির ভর্তা অথবা বীচি ফ্রাই ও খুব জনপ্রিয় খাবার। জনপ্রিয় হলেও আমরা এই খাবারটার পুষ্টিগুন তেমন জানিনা।


প্রতি ১০০ গ্রাম কাঠালের বীচিতে এনার্জি পাওয়া যায় প্রায় ৯৮ ক্যালোরি। এতে চর্বি আছে ০.৪ গ্রাম, প্রোটিন আছে ৬.৬ গ্রাম, কার্বোহাইড্রেট আছে ৩৮.৪ গ্রাম এবং ফাইবার আছে ১.৫ গ্রাম.এছাড়াও কাঠালের বীচিতে আছে নানা ধরণের ম্যাক্রোনিউট্রিয়েন্ট।

প্রতি ১০০ গ্রাম কাঠালের বীচিতে আছে – ক্যালসিয়াম ০.০৫ থেকে ০.৫৫ মিগ্রা, ফসফরাস ০.১৩ থেকে ০.২৩ মিগ্রা, আয়রন ০.০০২ থেকে ১.২ মিলিগ্রাম, সোডিয়াম ২ মিলিগ্রাম, পটাসিয়াম ৪.০৭ গ্রাম, ভিটামিন এ ৫৪০ আন্তর্জাতিক ইউনিট, থায়ামিন ০.০৩ মিলিগ্রাম, নায়াসিন ৪ মিলিগ্রাম এবং ভিটামিন সি আছে ৮ থেকে ১০ মিলিগ্রাম।

কাঠালের বীচি ভিটামিন B1-এবং ভিটামিন B12 এরও ভাল উৎস। কাঠালের বীচিতে থাকা লিগন্যান, আইসোফ্ল্যাভোন, স্যাপোনিন কে বলা হয়, ফাইটোক্যামিকেলস যা নানা রোগ হতে সুরক্ষার জন্য দায়ী।

1. প্রথমত, এতে আছে এন্টি অক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এবং বার্ধক্যের দ্রুত আনয়ন রোধ করে।
2. দ্বিতীয়ত, ফাইবার ও কমপ্লেক্স কার্বোহাইড্রেট এর কারণে এর গ্লাইসেমিক ইন্ডেক্স কম। ফলে উচ্চ শক্তিদায়ক খাবার হলেও এতে ওজন বৃদ্ধি হবে কম। পশ্চিমা বিশ্বের ফুড সায়েন্টিস্ট রা তাই কাঠালের বীচির পাউডার কে ময়দা হিসেবে ব্যবহার করে কেক,বিস্কিট বানানোর লক্ষ্যে গবেষনা করে যাচ্ছেন।
3. এটি একটি উচ্চ প্রোটিন যুক্ত খাবার। গরীব দেশে যাদের মাছ, মাংস কম খাওয়া হয়, এই সিজনে কাঠালের বীচি হতে পারে তাদের আমিষের চাহিদা পূরণের অস্ত্র।
4. কাঠালের বীচির জীবানুনাশক গুনও আছে। এটি Escherichia coli ও Bacillus megaterium ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে কার্যকর এবং এতে থাকা বিশেষ উপাদান (Jacalin) এইডস রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নয়নে সফল বলে প্রমাণিত হয়েছে।
5. এছাড়াও উচ্চ পটাশিয়াম এর কারণে এটি ব্লাড সুগার নিয়ন্ত্রনে রাখে।

এছাড়াও বহু বছর ধরে আয়ুর্বেদিক শাস্ত্রে কাঠালের বীচির যেসব গুন গুলো বলা হয়ে আসছে তা হলো-
1. এটি মদের প্রভাব কাটায়।
2. কাঠালের বীচি হলো aphrodisiac অর্থাৎ এটি যৌন আনন্দ বাড়ায়।
3. এটি টেনশন ও নার্ভাসনেস কাটায় বলেও ধারণা করা হয়।
4. হজমে সহায়তা করে।
5. কোষ্টকাঠিন্য দূর করে।

[আপনাদের সুখী জীবন আমাদের কাম্য। ধন্যবাদ।]

Tuesday, June 10, 2014

জামরুলের স্বাস্থ্যে উপকারিতা!

জামরুল হালকা সবুজ রঙের মিষ্টি একটি ফল। লাল বা মেরুন রঙের জামরুলও পাওয়া যায়। এর দ্বিপদী নাম Syzygium samarangense । Water apple, Wax jambu, Rose apple এবং Bell fruit নামেও এটি বেশ পরিচিত। যদিও নামের শেষে আপেল যুক্ত আছে, তবে এটি আপেল থেকে অনেকটা ভিন্ন স্বাদে ও প্রকারে। জামরুল খেতে কিছুটা মিষ্টি হলেও পানশে। স্বাদ যেমনই হোক না কেন এর পুষ্টিমান চমৎকার। দেখতে সুন্দর এই ফলটি আপনার পুষ্টির চাহিদা পূরণ করবে অনেকখানি। আর দামেও এটি বেশ সস্তা।


আপনি ১০০ গ্রাম জামরুল থেকে পেতে পারেন ৫৬ ক্যালরি শক্তি। তাতে প্রোটিন ০.৫-০.৭ গ্রাম, কার্বোহাইড্রেট ১৪.২ গ্রাম, আঁশ ১.১-১.৯ গ্রাম, ফ্যাট ০.২-০.৩ গ্রাম, ক্যালসিয়াম ২৯-৪৫.২ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ৪ মিলিগ্রাম, ফসফরাস ১১.৭-৩০ মিলিগ্রাম, আয়রন ০.৪৫-১.২ মিলিগ্রাম, সোডিয়াম ৩৪.১ মিলিগ্রাম, পটাশিয়াম ৩৪.১ মিলিগ্রাম, কপার ০.০১ মিলিগ্রাম, সালফার ১৩ মিলিগ্রাম, ক্লোরিন ৪ মিলিগ্রাম আর ৪৫.৫-৮৯.১ গ্রামই থাকে পানি। এছাড়া জামরুলে আছে ক্যারোটিন, থায়ামিন, নাইয়াসিন, এ্যাসকোরবিক এসিড।


জামরুল স্বাস্থ্যের জন্য খুবি উপকারী একটা ফল। এই মৌসুমে আপনার প্রতিদিন ন্যূনতম একটি করে জামরুল খাওয়া উচিত। কেন?

তাহলে জেনে নিন জামরুলের উপকারি দিকগুলোঃ
✬  প্রচুর পরিমান ফল ও সবজি খেলে ক্যান্সারের সম্ভাবনা কমে। ক্যান্সার প্রতিরোধের উপাদান সমৃদ্ধ জামরুল ক্যান্সারের ঝুঁকি কমায়।
✬  জামরুলে আছে ভিটামিন সি এবং ফাইবার। কোলেস্টেরলের মাত্রা কমাতে জামরুল চমৎকার একটি ফল। এক গবেষণায় ১২৫ জনকে ১ সপ্তাহ ধরে প্রতিদিন কিছু পরিমান জামরুল খেতে দিয়ে দেখা গেছে কোলেস্টেরলের মাত্রা ১৯ শতাংশ হ্রাস করা সম্ভব।
✬  জামরুল ডায়াবেটিস রোগীদের জন্য খুবি উপকারী। এটি সুগারের মাত্রা নিয়ন্ত্রনে কার্যকরী।
✬  জামরুল মস্তিষ্ক ও লিভারের যত্নে টনিক হিসাবে কাজ করে।
✬  জামরুল ভেষজগুণ সমৃদ্ধ ফল। বাত নিরাময়ে এটি ব্যবহার করা হয়।
✬  চোখের নিচের কালশিটে দাগ দূর করতে সহায়তা করে জামরুল।

জামরুল একটি মৌসুমী ফল। এখন বাজারে প্রচুর জামরুল পাওয়া যাচ্ছে। প্রতিদিন অন্তত একটি তাজা জামরুল খেয়ে আপনার পুষ্টিচাহিদার কিছুটা পূরণ করা সম্ভব। তাই জামরুল খান আর সুস্থ্ থাকুন।

[আপনাদের সুখী জীবন আমাদের কাম্য। ধন্যবাদ।]

করলার কিছু স্বাস্থ্য উপকারীতা!

করলার তেঁতো স্বাদ অনেকেই পছন্দ করেন আবার অনেকেই একেবারেই মুখে তুলতে পারেন না এই সবজিটি। অনেকেই করলা শুনলেই নাক মুখ কুঁচকে ফেলেন। স্বাদে তেঁতো হলেও এর আছে অনেক গুণ। নিয়মিত তিতা করলা খাওয়ার অভ্যাস করলে নানান রকমের রোগ বালাই থেকে মুক্তি পাওয়া যাবে। শরীরের জন্য অতি প্রয়োজনীয় পুষ্টি উপাদানও করলা থেকে পাওয়া সম্ভব।


করলা এশিয়া, পূর্ব আফ্রিকা, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ, দক্ষিণ আমেরিকা এবং বাংলাদেশে জন্মে থাকে। করলা স্বাদে তিতা, তবে এর উপকার অনেক। এশিয়া অঞ্চলে হাজার হাজার বছর ধরে করলা ওষুধি হিসাবে ব্যবহার হয়ে আসছে। দক্ষিণ আমেরিকার আমাজান অঞ্চলের আদিবাসীরাও বহু বছর ধরে করলাকে ডায়াবেটিস, পেটের গ্যাস, হাম এবং হেপাটাইটিসের ওষুধ হিসাবে ব্যবহার করে থাকেন। করলা উচ্চ রক্তচাপ কমাতে, ম্যালেরিয়া জ্বরে ও মাথা ব্যথায়ও বেশ উপকারী।

পুষ্টিমানের দিক থেকেও করলা উৎকৃষ্ট সবজি। করলায় আয়রনের পরিমাণ বেগুন, টেমেটো, মিষ্টি কুমড়া, ফুলকপি, বাঁধাকপির চেয়ে বেশি এবং ভিটামিন ‘এ'-এর পরিমান মিষ্টিকুমড়া, গাজর, ঢেঁড়সবাদে অন্যসব সবজির চেয়ে বেশি। খাদ্যোপযোগী প্রতি ১০০ গ্রাম করলায় আছে জলীয় অংশ ৯২.২ গ্রাম, আমিষ ২.৫ গ্রাম, শর্করা ৪.৩ গ্রাম, ক্যালসিয়াম ১৪ মিলিগ্রাম, আয়রণ ১.৮ মিলিগ্রাম, ক্যারোটিন ১৪৫০ মাইক্রোগ্রাম, ভিটামিন বি১- ০.০৪ মিলিগ্রাম, ভিটামিন বি২- ০.০২ মিলিগ্রাম, অন্যান্য খনিজ পদার্থ ০.৯ গ্রাম ও খাদ্যশক্তি ২৮ ক্যালরি। খনিজ এবং ভিটামিনের অভাবজনিত সমস্যা সমাধানে করলা খাওয়া অত্যন্ত উপকারী।

জেনে নিন করলার কিছু স্বাস্থ্য উপকারীতা সম্পর্কেঃ
✬ করলাতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। আয়রন হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে।
✬ করলার দ্বিগুণ পটাশিয়াম ও পালংশাকের দ্বিগুণ পরিমাণে ক্যালশিয়াম করলাতে রয়েছে। দাঁত ও হাঁড় ভালো রাখার জন্য ক্যালসিয়াম খুবই জরুরি। ব্লাড প্রেসার মেইনটেইন করার জন্য ও হার্ট ভালো রাখার জন্য পটাশিয়াম প্রয়োজন।
✬ করলায় রয়েছে লৌহ, প্রচুর ভিটামিন এ, ভিটামিন সি ও আঁশ। ভিটামিন এ এবং ভিটামিন সি এন্টি অক্সিডেন্ট; যা সাধারণত বার্ধক্য ঠেকিয়ে রাখতে সহায়তা করে থাকে।
✬ করলাতে যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে। দৃষ্টিশক্তি ভালো রাখতে ও চোখের সমস্যা সমাধানে বিটা ক্যারোটিন খুবই উপকারী।
✬ করলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। ভিটামিন সি ত্বক ও চুল ভালো রাখার জন্য একান্ত জরুরি। ভিটামিন সি প্রোটিন ও আয়রন অ্যাবজর্বশনে সাহায্য করে। ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে।
✬  করলাতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, ম্যাগনেশিয়াম, ফলিস এসিড, জিঙ্ক, ফসফরাস, ম্যাগনেশিয়াম।
✬  ডায়েটারি ফাইবার-সমৃদ্ধ করলা কনস্টিপেশনের সমস্যা কমায়।
✬  করলা পাতার রস খুবই উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। নানা ধরনের ইনফেকশন থেকে সুরক্ষা প্রদান করে। এনার্জি ও স্ট্যামিনা বাড়িয়ে তুলতেও করলা পাতার রস সাহায্য করে।
✬ করলা পাতার রস শরীর থেকে অতিরিক্ত টক্সিন ফ্ল্যাশ আউট করতে সাহায্য করে।
✬ ডায়রিয়া বা কলেরার প্রথম পর্যায়ে করলা পাতার রস খেতে শুরু করলে ভালো।
✬ অ্যাজমা, ব্রঙ্কাইটিস ও ফ্যারেনজাইটিসের মতো সমস্যা কমাতে করলা পাতার রসে মধু মিশিয়ে খেতে পারেন।
✬ করলা পাতার রস সোরিয়াসিসের সমস্যা, ফাংগাল ইনফেকশন প্রতিরোধ করতে সাহায্য করে।
✬ করলাতে রয়েছে পলিপেপটাইড পি ব্লাড ও ইউরিন সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ডাক্তারের পরামর্শ নিয়ে করলা বা করলার রস অথবা করলা সিদ্ধ খেতে পারেন।
✬ নানা রকমের ব্লাড ডিজঅর্ডার যেমন স্ক্যাবিজ, রিং ওয়র্ম-এর সমস্যায় করলা খুবই উপকারী। করলা ব্লাড ফিউরিফিকেশনে সাহায্য করে।
✬  করলা স্কিনের সমস্যা ও ইনফেকশন প্রতিরোধ করতে সাহায্য করে।

তাই বেশি করে করলা খান। আপনার খাদ্যের তালিকায় করলার অন্তত একটি আইটেম রাখুন। করলা খান সুস্থ্য সুন্দর জীবন-যাপন করুন।


[আপনাদের সুখী জীবন আমাদের কাম্য। ধন্যবাদ।]

Sunday, June 8, 2014

এক গ্লাস লেবুর শরবত!

চৈত্রের তীব্র দাবদাহে এক গ্লাস লেবুর শরবত ছাড়া আর কোন কিছুই মনে হয় ঘামে ভেজা কাউকে এতটা শ্রান্তি এনে দিতে পারে না। শুধু কি তাই “লেবুর শরবত” এর রয়েছে বিশেষ কিছু গুনাগুন।

আসুন দেখে নেই “লেবুর শরবত” বিশেষ গুনাগুনসমূহঃ-




✬ হজমে সহায়কঃ শরীর থেকে অযাচিত পদার্থ এবং টক্সিন বের করে দেয় লেবুর রস। আমাদের হজমের জন্য ব্যবহৃত লালা এবং পাচক রসের সাথে বেশ মিল আছে এর গঠন এবং কাজের। আর যকৃতের থেকে হজমে সহায়ক এক ধরণের পদার্থ নিঃসরণেও এটি সহায়তা করে।
✬ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়ঃ লেবুতে থাকে অনেকটা ভিটামিন সি এবং লৌহ যা ঠাণ্ডা জ্বর জাতীয় রোগের বিরুদ্ধে ভীষণ কার্যকর। এতে আরও আছে পটাসিয়াম যা মস্তিষ্ক এবং স্নায়ুকে সক্রিয় রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রনে সহায়তা করে। এতে থাকা অ্যাসকরবিক এসিড প্রদাহ দূর করে এবং অ্যাজমা বা এজাতীয় শ্বাসকষ্টের সমস্যা কমায়। এছাড়াও কফ কমাতে সাহায্য করে লেবু।
✬ ডাইইউরেটিক হিসেবে কাজ করেঃ শরীরে মুত্রের পরিমাণ বৃদ্ধি করে এবং এর মাধ্যমে খুব দ্রুত ক্ষতিকর এবং বিষাক্ত পদার্থ শরীর থেকে বের হয়ে যায়। এছাড়া মূত্রনালির স্বাস্থ্য ভালো রাখতেও এটি সহায়ক।
✬ শরীরের পিএইচ মাত্রা ঠিক রাখেঃ এর অর্থ হলো শরীরের অম্ল-ক্ষারকের মাত্রা ঠিক রাখে লেবু। লেবু হজম হয়ে যাবার পর কিন্তু আর অম্লীয় থাকে না, ক্ষারীয় হয়ে যায়। ফলে এটি রক্তে মিশে যায় এবং শরীরের অম্লতা বাড়তে দেয় না। অম্লতা বেড়ে গেলেই দেখা দেয় রোগ।
✬ ত্বক পরিষ্কার করেঃ ত্বকের কুঞ্চন এবং দাগ দূর করে লেবুতে থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট। স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য খুব দরকারি হল ভিটামিন সি। ব্রণ বা অ্যাকনি সৃষ্টিকারী ব্যাকটেরিয়া এটি দূর
করে। আর ত্বকের তারুণ্য ধরে রাখতেও এটি কার্যকরী।
✬ আপনার মন ভালো করে দেয়ঃ সকালেই প্রাণচাঞ্চল্য বাড়িয়ে দিতে এর জুড়ি নেই। খাবার থেকে শক্তি শোষণের পরিমাণ বাড়িয়ে দেয় লেবু। আর এর গন্ধে আপনার মন ফুরফুরে হয়ে উঠবে নিমিষেই। দুশ্চিন্তা এবং বিষণ্ণতা দূরীকরণেও এটি অসামান্য।
✬ সেরে ওঠার প্রক্রিয়া ত্বরান্বিত করেঃ ক্ষতস্থান সেরে তুলতে সাহায্য করে অ্যাসকরবিক এসিড। আর হাড়ের স্বাস্থ্য বজায় রাখতেও এটি সহায়ক। স্ট্রেস এবং যে কোনও ধরণের ব্যাথার উপশম করে ভিটামিন সি।
৮) নিঃশ্বাসে আনে তরতাজা ভাবঃ নিঃশ্বাসে লেবুর সতেজতা আনা ছাড়াও, এভাবে গরম পানির সাথে লেবুর রস পানে দাঁতের ব্যথা এবং জিঞ্জিভাইটিসের উপশম হয়। তবে এটা পানের পর পরই দাঁত ব্রাশ করবেন না কারণ সাইট্রিক এসিড দাঁতের এনামেল ক্ষয় করে ফেলে। আগে দাঁত ব্রাশ করে তার পর এটা পান করা ভালো। আর লেবুপানি পান করার পর বিশুদ্ধ পানি খেতে পারেন এক গ্লাস।
✬ শরীরে তরলের পরিমাণ ঠিক রাখেঃ রাতে ঘুমানোর সময়ে যে পানি খরচ হয় সেটা পূরণ হয়ে যায় সকাল সকাল এই এক গ্লাস পানি পানের মাধ্যমে।
✬ ওজন কমাতে সহায়কঃ লেবুতে প্রচুর পরিমাণে পেক্টিন থাকে। আঁশ জাতীয় এই পদার্থ ক্ষুধা নিয়ন্ত্রনে রাখে। ফলে ওজন কমে। গবেষণায় দেখা গেছে, যাদের খাবারে এমন অম্ল জাতীয় খাবার কম থাকে তাদের ওজন বাড়ে বেশি।

[আপনাদের সুখী জীবন আমাদের কাম্য। ধন্যবাদ]

Wednesday, June 4, 2014

ছোলার খাদ্য গুণ!


প্রতি ১০০ গ্রাম ছোলায় আছেঃ
✬ প্রায় ১৭ গ্রাম আমিষ বা প্রোটিন, ৬৪ গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট এবং ৫ গ্রাম ফ্যাট বা তেল। ছোলার শর্করা বা কার্বোহাইডেটের গ্লাইসেমিক ইনডেক্স কম। খাওয়ার পর খুব তাড়াতাড়িই হজম হয়ে গ্লুকোজ হয়ে রক্তে চলে যায় না। বেশ সময় নেয়। তাই ডায়াবেটিস রোগীদের জন্য ছোলার শর্করা ভাল। 
✬ ছোলার ফ্যাট বা তেলের বেশির ভাগই পলি আনস্যাচুরেটেড ফ্যাট, যা শরীরেরজন্য ক্ষতিকর নয়। 
✬ প্রোটিন, কার্বোহাইড্রেটও ফ্যাট ছাড়া ছোলায় আরও আছে বিভিন্ন ভিটামিন ও খনিজ লবন। 
✬ প্রতি ১০০ গ্রাম ছোলায় ক্যালসিয়াম আছে প্রায় ২০০ মিলিগ্রাম, লৌহ ১০ মিলিগ্রাম, ও ভিটামিন এ ১৯০ মাইক্রোগ্রাম। 
✬ এ ছাড়াও আছে ভিটামিন বি-১, বি-২, ফসফরাস ও ম্যাগনেশিয়াম। এ সবই শরীরের জন্য কাজে লাগে। 
✬ ছোলায় খাদ্য-আঁশও আছে বেশ। এ আঁশ কোষ্ঠ কাঠিন্যে উপকারী। খাবারের আঁশ হজম হয় না। এভাবেই খাদ্যনালী অতিক্রম করতে থাকে। তাই পায়খানার পরিমাণ বাড়ে এবং পায়খানা নরম থাকে। এতে কোষ্ঠ কাঠিন্য দূর হয়। পায়খানা করা সহজ হয়। নিয়মিত পায়খানা হয়ে যায় বলে ক্ষতিকর জীবাণু খাদ্য নালীতে থাকতে পারে না। ফলে খাদ্যনালীর ক্যান্সার হবার সম্ভাবনা কমে। 
✬ রক্তের চর্বি কমাতেও সহায়ক খাদ্যের আঁশ। আরও নানান শারীরিক উপকার আছে খাদ্য-আঁশে। দেরীতে হজম হয়, এরূপ একটি খাবার হচ্ছে ছোলা। 
✬ শরীরে শক্তির যোগান দিতে থাকে দীর্ঘক্ষণ ধরে। প্রতি ১০০ গ্রাম ছোলা থেকে পাওয়া যায় ৩৬০ ক্যালরিরও অধিক শক্তি।
[আপনাদের সুখী জীবনই আমাদের কাম্য।]